শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

পঞ্চগড়ে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা ৩৩ হাজার টাকা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট

পঞ্চগড়ে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা ৩৩ হাজার টাকা

পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় জ্বালানি তেল বিক্রয়ে পরিমাপে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার ধাক্কামাড়া কমলাপুর এলাকার মঈনুল ট্রেডার্সের একটি ডিজেল ও একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বোদা উপজেলার মারেয়া বাজারে ভাই ভাই ট্রেডার্সের জ্বালানি তেল বিক্রয়ে ব্যবহৃত ৫ লিটারের একটি লিটার মেজার পরিমাপে কম থাকায় একই ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেজারটি জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মহসীন রব্বানী এবং পরিদর্শক (মেট) তানভীর আহমেদ অংশ নেন।

বিএসটিআই সূত্র জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় পরিমাপ ও মান নিয়ন্ত্রণে এরকম অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins