শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নেশাগ্রস্থ যুবকের রডের আঘাতে পথচারী নিহত, দুই পুলিশ সদস্য আহত

মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট

নেশাগ্রস্থ যুবকের রডের আঘাতে পথচারী নিহত, দুই পুলিশ সদস্য আহত

বাগেরহাটের চিতলমারীতে নেশাগ্রস্থ যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে এক পথচারী নিহত হয়েছে। ওই যুবককে ধরতে গিয়ে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পুলিশ কর্মকর্তাদের ওপর এ হামলা হয়। একই স্থানে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথচারী কৃষ্ণপদ হীরার (৫০) ওপর লোহার রড ও দা দিয়ে ওই যুবক হামলা করে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারী শাহীন শেখ (২৫) কে আটক করেছে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম কিবরিয়া খান এ সব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা পার্শ্ববর্তী আত্নীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে নেশাগ্রস্থ শাহীন শেখ তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকাল সাড়ে ৮ টায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর পেয়ে থানা পুলিশ হামলাকারী যুবককে আটক করতে গেলে শাহীন শেখ লোহার রড় ও দা দিয়ে পুলিশের উপর হামলা চালায় হামলায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ হামলাকারী শাহিন শেখকে আটক করেছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান বলেন, আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসির মাথায় ৮ টি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বের সাথে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins