রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নারায়ণগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থী-শিক্ষকদের পুরস্কার বিতরণ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নারায়ণগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থী-শিক্ষকদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ৮৯টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (৬ষ্ঠ পর্যায়) কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. রায়হানি কবির।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। ঢাকা বিভাগীয় মাস্টার ট্রেইনার সমীর কুমার বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হানি কবির বলেন, ২০০৩ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বর্তমানে ২৩ বছরে পদার্পণ করেছে। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে বর্ণপ্রথা ও জাতভেদাভেদ দূর করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষক, মন্দির কমিটির প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমকে ভবিষ্যতে প্রকল্পের আওতা থেকে বের করে সরাসরি সরকারিকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাসগুপ্ত (অসিত)। স্বাগত বক্তব্য দেন জেলার সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মনিটরিং কমিটির সদস্য দিলীপ কুমার মণ্ডল, প্রজন্ম প্রত্যাশ্যা পূজা কমিটির সভাপতি শংকর কুমার সাহা, বলদেব জিউর আখড়ার সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি, অমরনাথ ধাম মন্দিরের সভাপতি লিটন চন্দ্র পাল, বন্দর উপজেলা মনিটরিং কমিটির সদস্য শ্যামল বিশ্বাস এবং সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক আনন্দ শেরওয়াগী প্রমুখ।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1452 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins