রবিবার ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বুধবার, ২০ জানুয়ারি ২০২১   প্রিন্ট  

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০/২১ এর আওতায় নরসিংদী সদর উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ১৮ জানুয়ারি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৬ বালিকাদের মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী এবং জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম মিল্কি, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমু এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। ২৫ জন বালিকাদের প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণটি শুরু করা হয় এবং সেখান থেকে ৫জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে বলে জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ০৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]