শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদী পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

নরসিংদী পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে পুলিশ লাইন্স, নরসিংদীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। সকাল ৮টায় শুরু হওয়া এই প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের ড্রেসরুলস, শৃঙ্খলা ও পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বই পুলিশের গর্ব। মাস্টার প্যারেডের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করি।

Facebook Comments Box

Posted ১২:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins