শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) নরসিংদী পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত থেকে কর্মপরিধি ও দায়িত্ব পালনে নানা সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, পুলিশ জনগণের আস্থার প্রতীক। সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

অক্টোবর ২০২৫ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার।

সভা শেষে জেলা পুলিশ থেকে সিআইডি ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত মঈন উদ্দিন আহমদ-এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপার তাকে শুভেচ্ছা ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করে স্মারক উপহার প্রদান করেন।

এছাড়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ চলমান অভিযানের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins