শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট
সভায় জেলার সকল ইউনিট—থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইন্স—থেকে আগত ইউনিট ইনচার্জগণ এবং অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার পুলিশের পোশাক সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার সকল থানা ও পুলিশ ফাঁড়ির চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ লাইন্স মেসের খাবারের মান ও পরিবেশ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।