শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীর করিমপুর বাজারে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীর করিমপুর বাজারে মোবাইল কোর্ট: ৬ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা

জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা ড্রাগ সুপার, নরসিংদী এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন ঔষধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রির অপরাধে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কসমেটিকস ও ঔষধ আইন-২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি পৃথক মামলায় মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins