রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ইসরাত জাহান কেয়া

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ইসরাত জাহান কেয়া

নরসিংদী জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাত জাহান কেয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি জেলার ২২তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নরসিংদী জেলার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি উন্নয়নমূলক সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

জেলার সর্বস্তরের মানুষ নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সেবার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1452 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins