খন্দকার আমির হোসেন, নরসিংদী প্রতিনিধি | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু’র সভাপতিত্বে চেম্বার ভবন এর হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মত বিনিময় সভা উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ।
মত বিনিময় সভায়, ব্যবসায়ীবৃন্দরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল, এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।