শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একজনের
নরসিংদীর মনোহরদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিরদিয়া-লাখপুর সড়কের কোচেরচর বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিল্লাল হোসেন রাতের সময় মোটরসাইকেল চালিয়ে কোচেরচর বাজার থেকে হাতিরদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ইটভাটার সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা খান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins