বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) কালেক্টরেট ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও সনদ বিতরণ এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার করা হয়।

জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মো: সামসুজ্জামান।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এই প্রশিক্ষণের মাধ্যমে নরসিংদী জেলা অ্যাথলেটিক্সে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, যুব সমাজকে ভার্চুয়াল জগত থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলোয়াড়দের সারা বছর খেলাধুলা চর্চা করে যেতে হবে এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ। বিভিন্ন বিদ্যালয়ের ৩৫জন বালক বালিকার হাতে প্রশিক্ষণের সমাপনী সনদ তুলে দেয়া হয়।

দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ইভেন্টে বালক ও বালিকা আলাদা এবং গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins