খন্দকার আমির হোসেন : | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতাকর্মীরা গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি জানায়। পাশাপাশি আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারেরর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাফায়াত জামিল মাহির, মো: তানহা জুবায়ের নিশাত, আরব ইয়াসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্র নেতৃবৃন্দ।
Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।