শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট
শনিবার (১৭ মে) দুপুরে নরসিংদী ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ-এর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, রায়পুরার ইকবাল হাসান শ্যামল এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শিবপুরের রাশেদ ইকবাল খান।
এছাড়াও সভায় অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Posted ৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।