শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
সভায় জেলার দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে দুর্যোগকালীন কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Posted ৮:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।