শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে ডাকাতিসহ পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে ডাকাতিসহ পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নরসিংদীতে অভিযান চালিয়ে ডাকাতি মামলাসহ রায়পুরা থানার পাঁচটি জিআর মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী সদর থানাধীন উত্তর সাটিরপাড়া এলাকার সিরাজ ফকির মাজার মোড় এলাকায় চেকপোস্ট চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সবুজ মিয়া (৩০)। তিনি রায়পুরা থানাধীন মধ্যনগর এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকায় সুলতান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. ওবায়দুল উল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে জানা যায়, তার বিরুদ্ধে রায়পুরা থানায় ডাকাতি মামলাসহ মোট পাঁচটি জিআর মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins