খন্দকার আমির হোসেন | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) নির্বাচিত হওয়ায় ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে নকশিস।
আজ শনিবার নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই হৃদয় নিংড়ানো অভিনন্দন জানানো হয়।
নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরাম নরসিংদী জেলার সভাপতি ও আবেদ টেক্সটাইলের পরিচালক মাহবুবুর রহমান মনির।
সভাপতির বক্তব্যে ড. মশিউর রহমান মৃধা বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার এই গৌরব মো: রফিকুল ইসলামের নিরলস পরিশ্রম ও শিক্ষার প্রতি তার নিবেদিত প্রাণ হওয়ারই ফল। আলোচক মাহবুবুর রহমান মনির তার বক্তব্যে বলেন, এমন অর্জন নরসিংদী জেলার শিক্ষা বিস্তারে এবং অন্যান্য শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
সংবর্ধনা শেষে তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Posted ১০:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।