রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসি’র কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদী প্রতিনিধি   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসি’র কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোহাম্মদ আনোয়ার হোসাইনের নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদী আসার পর ছয় মাসে প্রশাসনে গতি, স্বচ্ছতা ও জনমুখিতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

দায়িত্ব গ্রহণের পর তাঁর তত্ত্বাবধানে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো বড় ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি এবং এর গ্রহণযোগ্যতা নিয়েও জনমনে কোনো প্রশ্ন ওঠেনি।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা স্থানীয়দের কাছে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর এলাকায় ১০০টিরও বেশি ডাস্টবিন স্থাপনসহ নিয়মিত তদারকির ফলে পরিচ্ছন্নতা ব্যবস্থায় উন্নতি এসেছে। পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ, পৌর ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং পাচদোনা মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ, শব্দ দূষণ ও গতিসীমা নির্ধারণেও নির্দেশনা জারি করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নিয়মিত মশকনাশক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজীকরণ করা হয়েছে।

বাজার মনিটরিং জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আলোকবালি এলাকায় বিশেষ মতবিনিময় সভা ও যৌথ অভিযান পরিচালনা স্থানীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে দক্ষতার পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ সাসেক প্রকল্পের আওতায় এলাইনমেন্ট সংশোধনের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা সরকারি অর্থ সাশ্রয় করা হয়েছে। এছাড়া একাধিক এলএ কেসে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তার মেয়াদকালে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ৭৭টি মিসকেসের মধ্যে ৫১টির নিষ্পত্তি নিজে শুনানি নিয়ে সম্পন্ন করেছেন, যা ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ ভূমিকা রেখেছে। বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের মানসিক বিকাশে পৌর পার্ক দখলমুক্ত করা, স্কুল মাঠ খেলাধুলার উপযোগী করা এবং মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, তরুণ প্রজন্মের সৎ নেতৃত্ব, মাদকমুক্ত জীবন ও দায়িত্বশীল আচরণই পারে দেশকে এগিয়ে নিতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব। দুর্নীতি ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধান করাই প্রশাসনের মূল লক্ষ্য। জনসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সামগ্রিকভাবে, গত ছয় মাসে নরসিংদী জেলার প্রশাসনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৮:২০ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins