রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নওগাঁর বইমেলায় উপচে পড়া ভীড়

সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি :   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

নওগাঁর বইমেলায় উপচে পড়া ভীড়

নওগাঁয় শুরু হওয়া সপ্তাহব্যাপী বইমেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করেছিলন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৪সালে ভাষা দিবসকে কেন্দ্র করে ১৮ফেব্রুয়ারীদ ড. জোহা দিবস পালনের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু হয়। এরপর থেকে ওই দিনটিই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালন করা হয়। শুরুতে সংগঠনটি ‘একুশে উদ্যাপন পরিষদ নওগাঁ’ নাম ছিল। পরিবর্তীতে উদযাপন শব্দটি বাদ দিয়ে ‘একুশে পরিষদ নওগাঁ’ নামকরণ করা হয়। ভাষা আন্দোলনের চেতনাকে মূল চেতনা ও মুক্তিযুদ্ধের আর্দশ নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসহীন ভাবে।

শুরুতে সংগঠনের পক্ষ থেকে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হতো। সঙ্গে দুইটি বইয়ের দোকান দেয়া হতো। পরবর্তী সময়ে কোন বছর বইয়ের দোকান ছিল আবার কোন বছর ছিল না। কিন্তু ২০১১ সালে চার-পাঁচটি বইয়ের দোকান নিয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গনে মেলা শুরু হয়। সঙ্গে দুই-একটি খাবারের দোকান এবং কুটির ও বুটিক শিল্পের দোকান যুক্ত হয়। এরপর ২০১৮ সালে মেলার পরিসর বৃদ্ধি করা হয় এবং মেলা শুরু হয় কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে। তখন থেকে সেখানে বইমেলার অনুষ্ঠানমালা এখন পর্যন্ত চলমান আছে।এবার আয়োজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুন্দর লেখা প্রতিযোগীতা সহ নানা আয়োজন।
মেলায় ঘুরতে আসা কলেজ ছাত্রী মিম জানায় আগে বইমেলা তেমন একটা হতো না এখন প্রতিবছরেই বইমেলা হচ্ছে আমরা বই সংগ্রহ করছি পড়ছি খুবই ভালো লাগছে।
মেলায় ঘুরতে আসা আর এক কলেজ ছাত্র শিহাব জানান মেলার পাশাপাশি ভাষার আলোচনা শুনছি ভাষার গান, নাটজ দেখছি এ এক অন্যরকম অনুভূতি।৷ মেলায় বই স্টল ছাড়াও বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট।
এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য দোলনা চড়কীসহ বিভিন্ন খেলার সরঞ্জাম। এই মেলায় একুশ তারিখ পর্যন্ত নানা আয়োজনে সাজানো হয়েছে।
শুক্রবার ভাষা সংগ্রামী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণে আলোচনা সভা। শনিবার গদ্যপাঠ প্রতিযোগীতা, মুকাভিনয়, সপ্তক সঙ্গীত ও নৃত্য। বোরবার জোহা দিবসে আলোচনা ও দেশ বরেণ্য ফুটবলার তারিক কাচী সংবর্ধনা। সোমবার শহীদ কাজী নূরন্নবী ও শহীদ মামুন স্মরণে আলোচনা সভা। মঙ্গলবার ভাষার গান, আবৃত্তি ও নাটক। ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, ভাষা সংগ্রামী ডা. মঞ্জুর হোসেনের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা ও পুরস্কার বিতরণ।

নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে নওগাঁর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাষাসংগ্রামী এবং বিভিন্ন বধ্যভূমি খুঁজে বের করা। প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেশকিছু বধ্যভূমি আবিষ্কার করেছে এ সংগঠন। কিছু বধ্যভূমিতে নিজ অর্থায়নে স্মৃতিফলক তৈরি করা হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের নিয়ে বিভিন্ন গণহত্যা দিবস পালন করা হয়। ভাষা সংগ্রামী সহ বিশিষ্ট গুণিজনদের জন্ম-মৃত্যু বার্ষিকী আলোচনা ও স্মরণ সভা সহ সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পরিষদের এসব প্রচেষ্টাকে অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে বিশিষ্ট জনসহ সকল শ্রেনীর মানুষ।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, নতুন প্রজন্মকে উজ্জিবিত করতে আমাদের এ প্রচেষ্টা চলমান রয়েছে। মহান একুশের চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে সংগঠন। আমি বিশ্বাস করি একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার পথে আমাদের দ্বিধাহীন অভিযাত্রা অনন্তকাল ধরে চলবে। গুনীজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins