শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

দোহারের মেয়ে সফল নারী উদ্যোক্তা স্বর্ণালীর অনুপ্রেরণার গল্প

নাসির উদ্দিন, স্টাফ রিপোটার   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

দোহারের মেয়ে সফল নারী উদ্যোক্তা স্বর্ণালীর অনুপ্রেরণার গল্প

মেয়ে হয়ে কিছু করা তো দূরের কথা, অনেক সমাজে এখনো এটা ভাবাটাই অপরাধ। আমাদের সমাজে মেয়ে মানেই বিয়ে, সংসার, সন্তান – এর বাইরে কোনো স্বপ্ন বা দায়িত্বের কথা ভাবার সুযোগ খুব কম। কিন্তু ঢাকার দোহারের প্রত্যন্ত গ্রামের মেয়ে স্বর্ণালী এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন নিজের মেধা এবং কঠিন পরিশ্রম এর জোরে।

চার বোনের সংসারে তিনি ছিলেন বড় মেয়ে। ভাই না থাকায় ছোটবেলা থেকেই পরিবারের ভেতরে-বাইরে নানা কটু কথা শুনতে হয়েছে। কেউ বলতো – “মেয়েরা শুধু খায় আর নেয়, পরিবারের দায়িত্ব নিতে পারে না।” আবার কেউ কেউ ভবিষ্যৎ আঁকতো আরও ভয়ংকরভাবে – “ছেলে নেই, বুড়ো হলে রাস্তায় পড়ে মরবে।” এমন নেতিবাচকতা তার চারপাশকে ঘিরে রাখলেও স্বর্ণালীর ভেতরের স্বপ্ন কখনো নিভে যায়নি।

অবস্থা আরও কঠিন হয়ে ওঠে যখন তিনি মাত্র ক্লাস ৫-এ পড়েন। নদীভাঙনে পরিবারের সব জমি-জমা, ঘরবাড়ি ভেসে যায়। অভাব-অনটন আর না খেয়ে থাকা ছিল তখনকার বাস্তবতা। তারপরও তিনি ভেঙে পড়েননি। বরং সেই কষ্টই তার ইচ্ছাশক্তিকে আরও দৃঢ় করেছে।

২০১৭ সালে পারিবারিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। নিজের কোনো ফোন ছিল না, ল্যাপটপ কেনার সামর্থ্যও ছিল না। রাতে মা ঘুমিয়ে গেলে মায়ের ফোন ব্যবহার করে ইউটিউবের ফ্রি কোর্সে শিখতে শুরু করেন। ইংরেজি চর্চা করেন। কোর্স কেনার টাকা ছিল না বলে তিনি নানান অনলাইন পেজে কাজ করেছেন, টিউশন করেছেন – এভাবেই জোগাড় করেছিলেন ৯ হাজার টাকা, যা দিয়ে কিনেছিলেন তার প্রথম কোর্স।

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বর্ণালী মার্কেটপ্লেসে (ফাইভার, আপওয়ার্ক) নিরলসভাবে কাজ করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এবং নিজ উদ্যোগে পড়াশুনা চালিয়ে গিয়েছেন। আজ তিনি কেবল সফল একজন ফ্রিল্যান্সারই নন, বরং Expert Agency-এর প্রতিষ্ঠাতা। এক্সপার্ট এজেন্সী হলো একটি আইটি প্রতিষ্ঠান যেখানে ফেইসবুক এডস থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিসাইন, গ্রাফিক্স ডিসাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মেনেজমেন্ট, SEO এর মতো সার্ভিস গুলো দিয়ে থাকেন। শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ইউরোপ এর নানান দেশে তার কোম্পানি বহু প্রজেক্ট কমপ্লিট করেছেন।

তিনি শুধু নিজের বাবা-মাকে সার্থক করেননি, বরং পরিবারের হাল ধরেছেন, আরেক ধাপ এগিয়ে অন্য কয়েকটি পরিবারের হাল ধরার দায়িত্বও নিয়েছেন! এক্সপার্ট এজেন্সী এখন বর্তমানে বাংলাদেশের কয়েকটি প্রথম পর্যায়ের এজেন্সী এর মধ্যে একটি। তার কোম্পানি তে বর্তমানে অনেক মানুষের কাজের ব্যবস্থা তিনি করেছেন। তার প্রচেষ্টায় আজ অনেক বেকার মানুষ কাজের সুযোগ পাচ্ছে।

স্বর্ণালীর গল্প প্রমাণ করে – মেয়ে মানেই শুধু সংসার নয়; ইচ্ছাশক্তি, পরিশ্রম আর অধ্যবসায় থাকলে একজন মেয়ে পুরো পরিবারকেও এগিয়ে নিতে পারে।

Facebook Comments Box

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins