পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ,সন্তান থাকার পরেও তথ্য গোপন করে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়াও মোবাইলে কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এবং নগদ অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেন যুবতী।
অভিযুক্ত মোঃ ফরহাদ হোসেন (৩০) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুর স্টেশনের ফায়ার ফাইটার এবং রংপুর ,পীরগাছা ,পাটানাহাট ,পশ্চিম আদম গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।বর্তমানে দিনাজপুর শহরের মুন্সিপাড়া খালপাড়ায় তৌফিক নামে এক ব্যক্তির বাসার ভাড়াটিয়া,সেখানে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবতী গত ৪ এপ্রিল দিনাজপুর কোতয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন।এজাহারে তিনি উল্লেখ করেন, যে মোঃ ফরহাদ হোসেন দিনাজপুরের সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে থাকাকালীন তার সংগে আমার মোবাইলে পরিচয় হয়।সেই সময় সে তার স্ত্রী সন্তানের কথা গোপন করে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।এবং বিভিন্ন সময়ে একাধিক নম্বর থেকে কখনো মোবাইলে আবার কখনো সরাসরি বিয়ের প্রলোভন দেখিয়ে আসত।এক পর্যায়ে আমি তার প্রস্তাবে রাজি হই।তার সাথে আমার ৩-৪বছরের প্রেম ভালোবাসার গভীর সম্পর্ক ।এরই মধ্যে সে বদলি হয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনে চলে আসে।বদলি হয়ে আসার পর সে প্রায়ই সময় আমার মোবাইল ফোনে কল করে আমাকে দিনাজপুরে বেড়াইতে আসতে বলে।আমি সরল বিশ্বাস সে আমাকে বিয়ে করবে বলে তার সাথে দেখা করার জন্য বিভিন্ন তারিখ ও সময়ে দিনাজপুর চলে আসি এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি।সেই সুযোগে সে আমার কিছু ছবি ও ভিডিও মোবাইলে ধারন করে।আমি তাকে ছবি ও ভিডিও ধারন করতে নিষেধ করলেও সে সুকৌশলে আমার কিছু গোপন ছবি মোবাইলে সংরক্ষণ করে নেয় ।সে দিনের পর দিন আমাকে বিয়ের মিথ্যে আশ্বাস দিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ।এমনকি বিয়ে করবে বলে বিভিন্ন সময়ে দেড় লাখ টাকা ধার নেয় ।এছাড়াও বিভিন্ন সময়ে ফরহাদ হোসেন আমাকে ধর্ষণ করার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসতে থাকে এবং আমার গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ব্লাকমেইল করার চেষ্টা করে ।এক পর্যায়ে বহুদিন পরে জানতে পারি তার স্ত্রী সন্তান রয়েছে ।এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল/২৫ দুপুর ১২ টায় সে আমাকে দিনাজপুরে বেড়ানোর কথা বলে নিয়ে আসে।ঐ দিন আনুমানিক দুপুর সোয়া একটায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া খালপাড়ায় তৌফিক এর ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়ে আমাকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার শয়নকক্ষে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে ।আমি তাকে বিয়ে করার চাপ সৃষ্টি করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে বিয়ে করতে পারবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে ।এমনকি এ বিষয়ে আমি কাউকে বললে সে আমার গোপন ভিডিও ছবি ফেসবুক ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ।সেই সময় আমি আমার গোপন ভিডিও ছবি গুলো ফেরত চাইলে সে আমাকে গালিগালাজ করে ভাড়াটিয়া বাসা হতে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে আমি নিরুপায় হয়ে বাসায় ফিরে গিয়ে সমস্ত ঘটনা আমি আমার বাবা মাকে জানাই। আমার মতো আর কোন মেয়ে যেন তাঁর ফাঁদে পড়ে শেষ না হয় ,সেজন্য ফরহাদ হোসেনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভুক্তভোগী যুবতী ও তার পরিবার ।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন এ বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হয়েছে ।এমনকি ইতিপূর্বেও এই ঘটনাকে কেন্দ্র করে ফায়ার ফাইটার ফরহাদ হোসেনের স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছিল।শুধুমাত্র এলাকাবাসীর সহযোগিতায় সে যাত্রায় প্রানে বেঁচে যায় ।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে বাদীর পরিবার মামলা করতে অনীহা প্রকাশ করে।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল(৮মার্চ)রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দিনাজপুরে বসে উভয় পক্ষ মীমাংসা করে বলেও জানান কোতয়ালি ওসি মতিউর রহমান ।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।