রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে কাঁটাতারের বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন

পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে কাঁটাতারের বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন

দিনাজপুর শহরের বহু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গোড়- এ- শহীদ বড় ময়দানে সেনাবাহিনীর দেয়া কাঁটাতারের বেড়া অপসারনের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার ( ৫ মার্চ) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে দিনাজপুর বাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যুগ যুগান্তর ধরে দিনাজপুরের এই ঐতিহাসিক বড় ময়দানে অতীত অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে জাতীয় খেলোয়াড় সহ দেশের অনেক প্রতিষ্ঠানে খেলার কোটায় চাকরি নিয়ে আজ তারা প্রতিষ্ঠিত। এই মাঠেই যুগ যুগ ধরে ঈদের নামাজ সহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ঐতিহাসিক দিনগুলি উদযাপন এবং ক্রিকেট ফুটবল, হকি খেলা সহ দেশের জাতীয় খেলাগুলো এই বড় মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। অথচ সেনাবাহিনী দিনাজপুরবাসীর সরলতার সুযোগ নিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার স্বার্থে অস্থায়ী ক্যাম্প স্থাপন ও কাঁটাতারের বেড়া দিয়ে চতুর্দিক ঘিরে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের পূর্বে প্রতিবাদ হলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই বেড়া আবার অবমুক্ত হয়ে যাবে বলে জেলা প্রশাসক সূত্রে জানানো হয়। কিন্তু নির্বাচন পার হয়ে গেলেও বড় মাঠে দেয়া কাঁটাতারের বেড়া অপসারণ না করে নিজেদের জায়গা বলে দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দেন। আর কদিন বাদেই মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর আবহমান কাল ধরে চলে আসা ঈদের নামাজ, এবারের কাঁটা তারের বেড়ার ভেতর পড়তে হবে তা কখনোই দিনাজপুর বাসী মেনে নিবে না। সেনাবাহিনী এদেশের অহংকার এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃহত্তর দিনাজপুরের স্বার্থে দিনাজপুরবাসীর প্রাণের স্পন্দন এই বড় মাঠকে অবমুক্ত করতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

পরিশেষে এই কাঁটাতারে বেড়া অবমুক্ত করনে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন বক্তারা । এ সময় বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংস্কৃতিক ঐক্য জোটের কামাল উদ্দিন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার অফ কমার্সের পরিচালক পিয়াল হোসেন, ওয়ার্কাস পার্টির মোঃ শহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আরো অনেকে।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins