মোঃ আলতাফ হোসেন বাবু, রাজশাহী | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান রাজশাহী জেলার অন্তর্গত তানোর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ।
গত ৯ ই ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার রাজশাহী জেলা পুলিশ সুপার উক্ত থানা পরিদর্শন করেন।
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান তানোর থানা আকস্মিকভাবে পরিদর্শন এর লক্ষ্যে উপস্থিত হলে তানোর থানার একটি চৌকস দল রাজশাহী জেলা পুলিশ সুপার কে গার্ড অব অনার করেন, পরবর্তীতে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ মাইনুল ইসলাম।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া,( অতিরিক্ত দায়িত্ব)মোঃ শরিফুল ইসলাম।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।