শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

তানোরে বর্ধিত সভা অনুষ্ঠিত

সানাউল্লাহ, তানোর(রাজশাহী)প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট

তানোরে বর্ধিত সভা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে তানোর উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(বৃহস্পতিবার) বিকালে তানোর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগ এর সাবেক সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।

তানোর উপজেলা আ’লীগ এর সভাপতি মাঈনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’লীগ এর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।

তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, রাজশাহী জেলা আ’লীগ এর সহ-সভাপতি শরিফ খান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, মুন্ডমালা পৌর সভায় মেয়র পদে আ’ লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবাযের হোসেন প্রমুখ।

এসময় তানোর উপজেলা আ’ লীগ যুবলীগ, মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অপর দিকে সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কুটক্তির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল শেষে তানোর থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৯:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins