এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
পাশে আছি সবসময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের বেদেপল্লীতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, শেরপুর জেলা পুলিশের আয়োজনে শীতার্ত বেদেদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার বিকালে বেদেপল্লীর অসহায় শীতার্থ মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
শীত বস্ত্র বিতরণ এর আগে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং এএসআই আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
শীত বস্ত্র বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম প্রমূখ।
এসময় অন্যান্যদের মাঝে ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনোয়ার উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ একএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, ইউপি সদস্য জোস্না বেগম, থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসময় বেদেপল্লীর ৪০টি পরিবারকে ৮০টি কম্বল প্রদান করা হয়।
Posted ৮:২০ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।