রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Annual Sports-2026 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Annual Sports-2026 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির তত্ত্বাবধানে ৭ এপ্রিল ২০২৬ তারিখ ১০.৩০ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর আব্দুল খালেক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. শাহিদুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও স্পোর্টস কমিটির আহ্বায়ক ড. মাহাফুজুর রহমান, সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা, @সহযোগী অধ্যাপক ও মকফরউদ্দিন হলের প্রাধাক্ষ্য আমিমুল এহসান,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো: জাকির, সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মহীউদ্দীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর রাজু শাহাজি।
ফাইনাল ক্রিকেট ম্যাচে ZHSUST Strikers এর মুখোমুখি হয় ZHSUST Lyric Strikers.

ZHSUST Lyric Strikers প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে, জবাবে ZHSUST Strikers ৮ ওভার ১ বলে ৭ উইকেটে ৬৭ রান করে বিজয়ী হয়।
মনোমুগ্ধকর এই ম্যাচটি পরিচালনা করেছেন সহযোগী অধ্যাপক আমিমুল এহসান ও সহযোগী অধ্যাপক মহীউদ্দীন। স্কোরার এর দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক সাজিদ হাসান।
পুরস্কার বিতরণীতে দাবা চ্যাম্পিয়ন-রানার আপ, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-রানার আপ টিম, ক্রিকেট (মেয়ে) চ্যাম্পিয়ন-রানার আপ টিম, ক্রিকেট (ছেলে) চ্যাম্পিয়ন-রানার আপ টিম দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins