শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জামালপুর জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল মাসুদ লিটন, জামালপুর জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট

জামালপুর জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা শ্রমিকদলের আয়োজনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবন যাত্রার মান উন্নয়নে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২মে (শুক্রবার) জামালপুর শফিমিয়ার বাজার সংলগ্ন জেলা বিএনপির অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমজীবী মানুষের বিশ্বস্ত অভিভাবক ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ও জামালপুর জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, শেখ মো: আব্দুস সোবহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের গণ মানুষের প্রাণপ্রিয় নেতা জামালপুর সদর ৫ আসনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, কেন্দ্রীয় বিএনপি”র সহ: সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, এড: শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহঃ সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুূদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওসার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হাসান জনি প্রমুখ।

জামালপুর জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক বাবু জীবনকৃষ্ণ বসাক এর সঞ্চালনায় জামালপুর সদর, সহ সকল উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins