আল মাসুদ লিটন, জামালপুর প্রতিনিধি : | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
সোমবার জামালপুর শহরের ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্বে জেলা যুবদলের আহব্বায়ক মো: সফিকুল ইসলাম খান সজীব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর-৫ আসনের এমপি এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল শাহ মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিন মো: মঞ্জুরুল করিম সুমন প্রমুখ ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার। দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতা কর্মী সহ ৭ টি উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।