শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়ন করা হবে: আফরোজা খানম রিতা

মোহাম্মদ শাহআলম বাবু, সাটুরিয়া প্রতিনিধি   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়ন করা হবে: আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ভোটের মাঠে প্রত্যেক জনগণকে যে ওয়াদা দিয়েছি তা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের জনগণের কাছে আমি ওয়াদাবদ্ধ। আমি যেন মানিকগঞ্জের জনগণের পাশে থাকতে পারি। আমার পৃথিবীটাই মানিকগঞ্জকে নিয়েই।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে ছিলেন। আমি মানিকগঞ্জ জেলাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি তা যেন পূর্ণ করতে পারি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি ও জমিদার বাড়িসহ অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। বিগত ১৭ বছরে এসব সেক্টরের কোন উন্নয়ন হয়নি। পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে এসব নিয়ে কাজ করা হবে। প্রথমে নদী শাসন ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।

আগামী এক বছরের অগ্রাধীকার ভিত্তিতে উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, সামনে আমাদের হজ্ব আসছে। হজ্ব যাত্রীদের যেন কোন অসুবিধা না হয়। প্রবাসীরা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে এয়ারপোর্টের পরিবর্তন হয়েছে। সেই লক্ষ্যে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জজকোর্টের পিপি নুরতাজ আলম বাহারসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins