শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট

গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, স্মার্ট সাদা ছড়ি, হিয়ারিং এইড, এ্যালবো ক্রাচ, এক্সিলারি ক্রাচ, কমোড চেয়ার, কর্ণার চেয়ার ও ওয়াকার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করেন।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৯ জনকে হুইল চেয়ার, ২ জনকে ট্রাইসাইকেল ও ১জনকে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins