শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

গণভোটকে কার্যকর ও সফল করতে ভোটাধিকার প্রয়োগের আহ্বান: আসিফ নজরুল

লিটন মিয়া লাকু,গাইবান্ধা   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

গণভোটকে কার্যকর ও সফল করতে ভোটাধিকার প্রয়োগের আহ্বান: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণভোটকে আরও কার্যকর ও সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে হবে।

সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ইনডোর স্টেডিয়ামে আসন্ন গণভোটের প্রচার ও জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে জুলাই বিপ্লবের চেতনায়। জুলাই গণঅভ্যুত্থানের সেই চেতনা সমুন্নত রাখতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস করাই একমাত্র পথ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে গণভোট বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি, যাতে ভোটগ্রহণের দিন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1411 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins