কুষ্টিয়া প্রতিনিধি | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে সড়ক সিয়াম (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্ক্ষী নিহত হয়েছেন। সে উপজেলার বহুলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের যুবলীগ নেতা মিজানুর রহমান মিলনের ছেলে।
বুধবার (১ নভেম্বর ) ভোর ৬ দিকে কুষ্টিয়া- মহাসড়কের সাত মাইল বাজারে এ দূর্ঘটনা ঘটে। ওই সময় সিয়াম প্রাইভেট পড়তে যাওয়ার সময় সাতমাইল সাহেব নগর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় ।
স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।