মহসিন সোহাগঃ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন আলোচনার কেন্দ্র সংরক্ষিত নারী আসন। কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় শীর্ষে আছে এডভোকেট সাবেরা আলাউদ্দিন (হেনা আলাউদ্দিন)। সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দল। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি।
আহ্বায়ক নারী ও শিশু অধিকার ফোরাম কুমিল্লা দক্ষিণ জেলা শাখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেত্রী। নারীর অধিকার স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভুমিকা স্থানীয় ও কেন্দ্রের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে অনেক আগে। কারণ স্বামীর পদাঙ্ক অনুসরণ করে যার রাজনীতি। এই নেত্রীর স্বামী মরহুম আলাউদ্দিন আহমেদ ছিলেন কুমিল্লা বিএনপির আলোচিত মুখ।
যিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা বিএনপির। ছিলেন সভাপতি জেলা বিএনপির। ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক। স্বামীর আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতিকে পরিবার ও সংসারের চেয়ে বেশী প্রাধান্য দিয়েছেন। ছিলেন কুমিল্লা ও কেন্দ্রীয় বিএনপির সক্রিয় রাজনীতিতে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে কেন্দ্র ও জেলা থেকে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সময় এই নেত্রীকে হয়রানী করার জন্য ঢাকা পল্টন থানায় ৭টি মিথ্যা মামলা ও কুমিল্লায় ১টি চাঁদাবাজীর মিথ্যা মামলা দিয়েই ক্ষান্ত হননি এই নেত্রীর কুমিল্লা বাড়ীতে একাধিকবার সন্ত্রাসী বাহার এর নেতৃত্বে বাড়ীঘর ভাংচুর লুটপাট করা হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন কুমিল্লার উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধি নির্বাচিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য’ সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূতির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে এ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন। এই নেত্রী বলেন রাজনীতি করতে গিয়ে স্বামীকে হারালাম, ৮টি মিথ্যা মামলা খেলাম, ফেরারী জীবন কাটালাম, হামলার শিকার হলাম, বাড়ীঘর ভাংচুর লুটপাট করলো সেই দিক বিবেচনা করলে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বিএনপি আমাকে মূল্যায়িত করবে। সেই আত্নবিশ্বাস আমার আছে। দল যদি আমাকে সুযোগ দেয় আমি আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের কল্যাণে কাজ করতে চাই।
Posted ২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।