রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আওয়ামী লীগ ৫

নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আওয়ামী লীগ ৫

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মোট ১৪টি পদের মধ্যে মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা শেষে রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম রতন টানা ৬ষ্ঠ বারের মতোন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে মোট ১১টি পদে প্রার্থী দিয়েছিলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন, সভাপতি পদে এডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে এডভোকেট এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট মো. আবু বাক্কার ছিদ্দিক মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মো. নজরুল ইসলাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অডিটর পদে এডভোকেট। মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে এডভোকেট মো. আবু হানিফ, এডভোকেট মো. সোহাগ মিয়া ও এডভোকেট মো. সারোয়ার আলম। বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সহ-সভাপতি পদে এডভোকেট মুফতী মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাজ্জাদুল হক ভূইয়া ও এডভোকেট মো. আবু সাইম এবং সদস্য পদে এডভোকেট মো. রফিকুল ইসলাম ও এডভোকেট মো. কোরবান আলী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এডভোকেট মো. ইদ্রিস মিয়া।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins