বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার এর গণবিজ্ঞপ্তি প্রকাশ 

মো. আলতাফ হোসেন বাবু, রাজশাহী   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার এর গণবিজ্ঞপ্তি প্রকাশ 

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ০৬টি পরীক্ষা কেন্দ্রে/উপকেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন সময়ে (সকাল ০৯.০০টা হতে বেলা ১২.০০ টা পর্যন্ত) নিম্নে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র সমূহ :
(১) রাজশাহী মেডিকেল কলেজ-কেন্দ্র;
(২) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ- উপকেন্দ্র;
(৩) রাজশাহী কলেজ-উপকেন্দ্র;
(৪) নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী-উপকেন্দ্র;
(৫) রাজশাহী সরকারী মহিলা কলেজ-উপকেন্দ্র;
(৬) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী-উপকেন্দ্র।
আজ ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins