শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

একতারা ফাউন্ডেশন এর বিজয় উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট

একতারা ফাউন্ডেশন এর বিজয় উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

 

গতকাল নরসিংদী জেলার শিবপুর উপজেলা সবুজ পাহাড় অনার্স কলেজ মিলনায়তনে একতারা ফাউন্ডেশন আয়োজন করে, একতারা বিজয় উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন সবুজ পাহাড় অনার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পাহাড় অনার্স কলেজ এর এডহক কমিটির সভাপতি জনাব মোঃ আকরামুল হাসান। অনুষ্ঠান এর উদ্ভোধন করেন একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান/ অতিথি লিঃ এর সিইও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মোঃ লায়ন্স সাইফুল ইসলাম সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও লিভিং আর্ট এর কর্নধার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বনসাই শিল্পী ও উদ্যোক্তা কে এম সবুজ। বিশেষ অতিথি ছিলেন একতারা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনপ্রিয় কন্ঠশিল্পী ও উপস্থাপক জনাব মোঃ রবিন আহমেদ। নারী উদ্যোক্তা বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও একতারা ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সদস্য রূপা আহমেদ, যৌতুক বিরোধী সৈনিক ও একতারা ফাউন্ডেশন এর ভাইস-চেয়ারম্যান জুম্মা খান নিয়াজী, ভাইস চেয়ারম্যান আফিয়া কনক, কোষাধ্যক্ষ ডেন্টিস্ট আলতাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতারা ফাউন্ডেশন এর মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম ও সবুজ পাহাড় অনার্স কলেজ এর প্রভাষক শাহেদ সরকার।

এছাড়াও একতারা ফাউন্ডেশন এর সকল সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নয়জন গুণীজন কে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। সবুজ পাহাড় অনার্স কলেজ এর এডহক কমিটির সভাপতি জনাব মোঃ আকরামুল হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম, সবুজ পাহাড় অনার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, ছড়াকার ও কবি মহসিনুল হক খন্দকার, পরিবেশ রক্ষা আন্দোলন এর চেয়ারম্যান মোঃ হোসেন, এনটিভি সাংবাদিক মোস্তাফিজ আমিন, নারী উদ্যোক্তা হিসেবে একতারা বিজয় উৎসব গর্বিত নারী উদ্যোক্তা পদক পেয়েছেন তাজমিনা ও হামিদা পারভীন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে শুকনো খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।

এর আগে একতারা ফাউন্ডেশন এক সভা অনুষ্ঠিত হয়। সভায় একতারা ফাউন্ডেশন এর নতুন চেয়ারম্যান মনোনয়ন গৃহীত হয়। লায়ন্স সাইফুল ইসলাম সোহেল কে আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৬) চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই মনোনয়ন গৃহীত হয়েছে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins