নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দি-কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
ঈশ্বরদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালব এর পাবনা-সিরাজগঞ্জ জেলার সহকারী জেলা ব্যবস্থাপক কোরবান আলী, ঈশ্বরদী উপজেলা সমবায় অফিসার রাব্বে উল্লাহ মানিক।
এসময় আরোও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী রফিকুল ইসলাম রিপন ও ট্রেজারার আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় ভাইস-চেয়ারম্যান হামিদুর রহমান, ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও আইরুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, সাবেক সেক্রেটারি ও আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার বিশ্বাস, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, ঈশ্বরদী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ডাঃ মোঃ আসলাম আলী, পাকুড়িয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবু হেনা ও আব্দুল মালেক, মাঝদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল হোসেনসহ কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ১০:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।