রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ঈদকে সামনে রেখে শিবপুরে প্রসাধনী কারখানায় বিএসটিআই’র সার্ভিলেন্স অভিযান

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ঈদকে সামনে রেখে শিবপুরে প্রসাধনী কারখানায় বিএসটিআই’র সার্ভিলেন্স অভিযান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় অবস্থিত এলিট কসমেটিকা লিমিটেড নামক প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদী আঞ্চলিক অফিস।

বুধবার (০৪ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির সিনথেটিক কালার পেস্ট (মেহেদী)সহ বিভিন্ন প্রসাধনী পণ্যের উৎপাদন ফ্লোর পরিদর্শন করা হয়। এসময় উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারী ও বাজারজাতকারীর স্পষ্ট ঠিকানা উল্লেখ করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্যের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে।

উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (সিএম) মোছা. রেবেকা সুলতানা, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের তদারকি ও সার্ভিলেন্স কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins