বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আরএমপি’র রাজপাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

আরএমপি’র রাজপাড়া থানার হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার এজাহারে উল্লেখিত ১নং আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার ভোররাত (১১ ডিসেম্বর ২০২৫) আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
তদন্তে জানা যায়, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম অমর ফারুক @ শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়।

গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট ৩ জন আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন মোঃ গাজিউর রহমান পিপিএম এডিসি মিডিয়া ( অতিরিক্ত দায়িত্ব) উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে), আরএমপি সদর দপ্তর রাজশাহী।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins