রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আজ থেকে দেশজুড়ে চিরুনি অভিযান চলবে

  |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট

আজ থেকে দেশজুড়ে চিরুনি অভিযান চলবে

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী একের পর এক আলোচিত হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১৩ জুলাই) থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ী খুনের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। পরিস্থিতি অনুযায়ী আমরা অভিযানের ধরন ও মাত্রা নির্ধারণ করছি। এই অভিযান আজ থেকেই শুরু হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযান সফল করা সম্ভব নয়।

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। ফলে এই ক্ষমতা নিয়ে তাঁরা আগামী দুই মাস সারা দেশে অভিযান পরিচালনায় অংশ নিতে পারবেন।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins